বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট প্রিমিয়াম ক্রিকেট লীগের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫
  • ৪১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রিমিয়ার লীগ (সিপিএল) এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক রাজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান  রিপন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম বাহার পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল মিয়া, সাজিদুল ইসলাম সাজিদ, সিপিএল এর উদ্যোক্তা সেলিম মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় খেলোয়ার কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। উদ্বোধনী খেলায় ফ্রেন্ডর্স ক্লাব ব্যাট করতে নেমে ১০ উইকেটে ১৪৯ রান করে। এর জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং কাব ৪ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে বিজয়ী হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com