বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ১৫ লিটার মদসহ বিক্রেতা গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাওঁ প্রাইমারী স্কুলের সামনে থেকে গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে ১৫ লিটার মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সফিক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ধৃত সফিক মিয়া বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের শৈলা রামপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, মাদক বিক্রেতা সফিক মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে পলিথিনের প্যাকেটে করে মদসহ মাদক বিক্রি করে আসছে। বুধবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আশেকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে পলিথিনে মুড়ানো ১৫ প্যাকেটে ১৫ লিটার মদ উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com