বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আমীর হুসেন মাষ্টারকে মনোনয়ন দেয়ার দাবীতে বানিয়াচংয়ে ছাত্রলীগের শো-ডাউন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ আসনে মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টারকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবীতে বানিয়াচংয়ে বিশাল শো-ডাউন করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার সন্ধ্যায় কয়েক শত নেতা-কর্মী স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মিছিল বের করে। মিছিলকারীরা ‘হবিগঞ্জ-২ আসনে দরকার, আমীর হুসেন মাষ্টার’, ‘এমপি চাই-এমপি চাই, আমীর স্যারকে এমপি চাই’ শ্লোগান দিয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহীদ মিনার সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোশাহেদ আলী সাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, ছাত্রলীগ নেতা মামুন খান, মাসুদ মিয়া, সেজু, শিহাব, জাবেদ, মোশাররফ, গিয়াস উদ্দিন, রুবেল, সুবাজ, সুজন, শিপন, পলাশ, তপু, ইকবাল, জুনেদ, নাইম, সিফাউল, আফজল, উজ্জল, রায়হান, নাজমুল, মাইদুল, কয়েস, লিটন, মান্না, মামুন মিয়া প্রমূখ।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মওদুদ-আল-মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিকুর রহমান রুমন, তরুণলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মহিবুর মিয়া, শ্রমিকলীগ নেতা আলকাছ মিয়া, আবু মিয়া, যুবলীগ নেতা তোফাজ্জুল হক শাওন, সুবাজ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com