বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে স্বামীর সাথে অভিমান করে গর্ভবতী স্ত্রী’র আত্মহত্যা ॥ যুবক ও গৃহবধূর আত্মহননের চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৮২৯ বা পড়া হয়েছে

্এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে স্বামীর সাথে অভিমান করে গতকাল শুক্রবার দুপুরে ১ সন্তানের জননী ৮ মাসের গর্ভবতী সুমা বেগম (২৫) বিষপানে আত্মহত্যা করেছে। অপর দিকে একই দিন দু’যুবক ও গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছে। আত্মহননকারী সুমা বেগম উপজেলার সদর ইউনিয়নের গোজাখাইড় গ্রামের সজলু মিয়ার স্ত্রী।
জানাযায়, গতকাল শুক্রবার দুপুরে স্বামী সজলু মিয়ার সাথে স্ত্রী সুমা বেগমের পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলে আসছিল। অনেক সময় সুমা বেগম স্বামীর সাথে অভিমান করে একা একাই পিত্রালয় ঢাকাতে চলে যেত। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে স্বামীর সাথে সুমা বেগমের ঝগড়া হয়। এতে সুমা বেগম অভিমান করে বাবার বাড়িতে ঢাকার যাওয়ার উদ্দেশে কাপড়ের ব্যাগ নিয়ে রওয়ানা দেয়। নবীগঞ্জ শহরে পৌছে মধ্যবাজার এলাকায় লোক চক্ষুর আড়ালে সে কিটনাশক পান করে রাস্তায় ছটপট করতে থাকে। এ অবস্থায় তাকে দেখে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সুমা বেগম মারা যায়। এদিকে সুমা বেগমের মৃত্যুর খবর পেয়েও স্বামীর বাড়ির কাউকে হাসপাতাল মৃতদেহের কাছে দেখা যায়নি। দীর্ঘ ৪ ঘন্টা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সুমার পিতার পরিবারে এ মৃত্যুর জন্য তার স্বামীর বাড়ির লোকদের দায়ী করেছেন।
এদিকে ইনাতগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী গুতগাঁও গ্রামে পরিবারের সাথে অভিমান করে এবারত আলীর ছেলে হীরা মিয়া (১৪) কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন তাৎক্ষনিক নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
অপর দিকে উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে আঃ আলীর স্ত্রী সুফিনা বেগম (২০) নামের এক গৃহবধু বিষাক্ত জাতীয় ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করলে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com