বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে মাদক ব্যবসায়ীর দোকান ক্রেতার গাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা ॥ মাদক ক্রেতা নবীগঞ্জের সাংবাদিক জুনাইদ হত্যা মামলার আসামী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের সাংবাদিক জুনাইদ হত্যা মামলার আসামী বাহুবলের মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতার প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে জনতা। গতকাল বুধবার দুপুরে বাহুবল উপজেলার মন্ডলকাপন বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার মন্ডলকাপন গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হামিদ ও স্ত্রী আঙ্গুরা বেগম দীর্ঘদিন ধরে পুটিজুরী বাজারে মাদক ও দেহ ব্যবসা পরিচালনা করে আসছে। গতকাল বুধবার দুপুরে মন্ডলকাপন বাজারে হামিদের ব্যবসা প্রতিষ্ঠান ভাই-ভাই ফার্নিচারে একটি প্রাইভেট কারযোগে নবীগঞ্জ উপজেলার এনাজ উদ্দিন, সীমা আক্তার ও আইফুল বেগম মাদক নিতে আসেন। এসময় স্থানীয় লোকজন কার চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবা ট্যাবলেট কিনতে হামিদের কাছে তারা এসেছেন। মুহূর্তের মধ্যে এলাকার কয়েক হাজার লোক দোকানটির সামনে জড়ো হন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা আব্দুল হামিদকে গণধোলাই দিয়ে তার ফার্নিচারের দোকানে আগুন দেয়। এসময় তারা চালককে নামিয়ে দিয়ে কারটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারযাত্রীদের উদ্ধার ও আহত হামিদকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এলাকাবাসী জানান, আব্দুল হামিদ ও তার স্ত্রী আঙ্গুরা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, দেহ ব্যবসা, অপহরণসহ নানা অপকর্ম করে আসছিল। সম্প্রতি সাংবাদিক জুনেদ হত্যা মামলার প্রধান আসামী হামিদ কারাগার থেকে বেরিয়ে এসে আবারো অপকর্ম শুরু করে। তার অপকর্ম থেকে মুক্তি পেতে এলাকাবাসী ইতোমধ্যে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এরই মধ্যে বুধবার দুপুরে মাদক ব্যবসার সময় হাতেনাতে ধরা পড়ে হামিদ।
বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, হামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। বুধবার লোকজন মাদক ব্যবসার সময় তাকে আটক করে গণধোলাই দেয়। এসময় ফার্নিচারের দোকান ও প্রাইভেট কারে আগুন দেয় উত্তেজিত জনতা। কারটি আগুনে ভস্মিভূত হয়ে গেছে।
সহকারী পুলিশ সুপার দক্ষিণ সাজ্জাদ ইবনে রায়হান জানান, উদ্ধারকৃত কারের যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা অসংলগ্ন কথাবার্তা বলছেন। স্থানীয় লোকজন আব্দুল হামিদের বিরুদ্ধে সাংবাদিক জুনেদ হত্যাসহ বিভিন্ন অপকর্মের বর্ণনা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com