বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতাল নিজেই যেন অসুস্থ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল নিজেই যেন অসুস্থ। নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। রোগী আছে, বিছানা নেই, পানি নেই। যে কটি পানির টেপ আছে তাও বিকল। কোন কোন টেপ দিয়ে অল্প পানি আসছে। বার বার কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে জানিয়েছেন আরএমও। গতকাল সরজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, সদর হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ। বিভিন্ন ওয়ার্ডে বিছানা নেই। যে কটি বিছানা আছে তাও বিকল। আবার কেউ কেউ বিছানা ভেঙ্গে মেঝে পড়ে আহত হচ্ছেন। মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগী প্রায় শতাধিক। বিছানা ২৪টি। কিন্তু এর মধ্যে ৪/৫টি বিছানা ভেঙ্গে গেছে। আবার কোন কোন ওয়ার্ডের টয়লেটে পানি নেই। অনেকে বাহির থেকে পানি এনে ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। এব্যাারে হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও মহসিন করিম জানান, বারবার গণপূর্ত বিভাগকে অবগত করার পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে এরকম হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com