সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

দ্য নিউ ব্লু বার্ড কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর-পইল রোডে অবস্থিত ‘দ্য নিউ ব্লু বার্ড কিন্ডারগার্টেন’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৫টি গ্র“পে ভাগ করে খেলা পরিচালিত হয়। খেলায় ছাত্রছাত্রীদের দৌঁড়, বল নিক্ষেপ, মোরগের লড়াই, ব্যাঙের লাফ, রশি লাফ ও কুয়ার ভিতরে-বাইরে জাতীয় খেলা অনুষ্ঠিত হয়। অভিভাবকদের মধ্যে মহিলারা খেলেন ‘মিউজিক্যাল বালিশ’ পুরুষ অভিভাবকরা খেলেন ‘চাকতি নিক্ষেপ’ ও স্কুলের শিক্ষিকারা খেলেন ‘ঝুড়িতে বল নিক্ষেপ’। খেলা শেষে স্কুল প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শুরু হয় ছাত্রছাত্রীদের পরিবেশনায় ‘যেমন খুশি-তেমন সাজ’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাচ্চারা বিভিন্ন ধরনের মনোরম ডিসপ্লে প্রদর্শন করে, যা দর্শকদেরকে বেশ আনন্দ দেয়। তার পরপরই শুরু হয় পুরস্কার বিতরণী। পুরস্কার বিতরণ করেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, পরিচালক হাফিজুর রহমান, পরিচালক জামাল উদ্দিন, পরিচালক কাজল চন্দ্র বণিকসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলের সহকারী অধ্যক্ষ ও শিক্ষিকাবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com