মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পল্লী বিদ্যুতের ৯নং এলাকা পরিচালক নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বানিয়াচং জোনের ৯নং এলাকার পরিচালক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার আদর্শ হাইস্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিক মোঃ সেলিম মিয়া (মাছ প্রতীক) ৮৭০ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক পরিচালক অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ (চেয়ার প্রতীক) ৬০৯ ভোট পান। এছাড়া সাংবাদিক এসএম খোকন ৩৫৩ ভোট পেয়েছেন। ৭ হাজার ৪শ ২০ জন ভোটারের মধ্যে ১৮৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে বাতিল হয় ৫টি ভোট। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধরের নেতৃত্বে ভোট কেন্দ্রে একদল পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বে ছিলেন ডেপুটি ডাইরেক্টর কাজী সারওয়ার ইকবাল। বানিয়াচং জোনের ডিজিএম একেএম আজাদ জানান, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, জিএম মোঃ সোলেমান মিয়া, আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার, সেক্রেটারি ইকবাল হুসেন খান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, মিজানুর রহমান খান, আবুল কাশেম চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক রায়হান উদ্দিন সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। এদিকে বানিয়াচং প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলু ও সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলসহ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com