শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গ বাসিয়াপাড়া মাদ্রাসা উন্নয়নে সভা

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার শরীফ উদ্দিন আহমেদ সড়ক সংলগ্ন বাসিয়াপাড়া মাদ্রাসার সার্বিক উন্নয়নে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা মোতাওয়াল্লী মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং কল্যান সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুল ইসলাম। জামিয়া সাদিয়া বাসিয়াপাড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ সফিকুর রহমানের পরিচালনায় বক্তাগণ মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে সমাধানের দাবী উল্লেখ করে বক্তৃতা করেন মাওলানা আব্দুল জলিল, মাওলানা হাদিউজ্জামান, মাওলানা তাফসির আহমেদ, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা সাজ্জাদ হোসাইন, মাওলানা ওমর ফারুক (শাবুল), শিক্ষক আবুল হাশিম, হাফিজ আবুবকর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com