বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

১ স্বামীকে নিয়ে ২ স্ত্রীর চুলোচুলি

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এক স্বামীকে নিয়ে ২ স্ত্রীর চুলোচুলির ঘটনা ঘটেছে। এমতাবস্থায় স্বামীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক স্বামী হচ্ছে-সদর উপজেলার বামকান্দি গ্রামের রহমত আলীর পুত্র মোঃ হাফিজ আলী (৩০)। পেশায় হাফিজ আলী টমটম চালক। তার ১ম স্ত্রী গোপালপুর গ্রামের ফুল মিয়ার কন্যা রাবেয়া (২৫)কে নিয়ে বর্তমানে মোহনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। গতকাল শনিবার দুপুরে শহরের মোহনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, হাফিজ আলী (৩০) তার ১ম স্ত্রী গোপালপুর গ্রামের ফুল মিয়ার কন্যা রাবেয়াকে নিয়ে মোহনপুর এলাকায় বাসা ভাড়া করে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বৎসর খানেক পূর্বে তার টমটমে ধুলিয়াখাল গ্রামের আনসার সদস্য খুদেজা বেগম নামে এক যাত্রী উঠে। ওই যাত্রীকে সে ধুলিয়াখাল থেকে হবিগঞ্জ আনার পথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন পর কোর্টের মাধ্যমে তাকে বিয়ে করে। এ খবর শুনতে পারে ১ম স্ত্রী রাবেয়া ক্ষিপ্ত হয়ে উঠে এবং খুদেজার নিকট যেতে বারণ করে। অপরদিকে খুদেজাও হাফিজ আলীকে রাবেয়ার নিকট যেতে বারণ করে। এমতাবস্থায় তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। গতকাল হাফিজ মোহনপুর এলাকার একটি স্টলে নাস্তা করার সময় খুদেজা ও রাবেয়া এসে তাকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে। বিষয়টি চুলোচুলিতে গড়ায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দিলে সদর এসআই ইন্দ্রনীলসহ একদল পুলিশ হাফিজকে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com