বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হাঁসের খামারে বাঘ

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামে হাঁসের খামার থেকে একটি চিতা বাঘ আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মিজানুর রহমান দবির মিয়ার একটি হাঁসের খামার রয়েছে। দবির মিয়া প্রতিদিন সকালে খামারে গিয়ে হাঁসের পরিমাণ কম দেখতে পান। এতে তার সন্দেহ হয়। তিনি বুঝতে পারেন রাতের বেলা হয়তো কোন কিছু এসে খেয়ে ফেলে, না হয় চুরি হয়। কিন্তু এখানে যে বাঘ আসতে পারে তিনি কল্পনাও করতে পারেননি। গত বৃহস্পতিবার রাতে ঘটনা উদঘাটন করেন তিনি। গ্রামবাসীকে সাথে নিয়ে ঘরের ভেতর ফাঁদ পেতে এবং এর উপর একটি হাঁস রেখে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গ্রামবাসীকে নিয়ে গোপনে পাহারা দিতে থাকেন। রাত ৩টার দিকে একটি চিতা বাঘ এসে হাঁসের খামারে ভেতর ঢুুকে ফাঁদের উপর রাখা হাঁসটির প্রতি মুখ দেবার সাথে সাথে ফাঁদের মধ্যে আটকা পড়ে বাঘ। এ সময় গ্রামবাসী এসে বাঘটি আটক করে। খবরটি চারিদিকে জানাজানি শুক্রবার সকাল থেকে বাঘটি দেখার জন্য উৎসুক জনতা ওই বাড়িতে ভীড় করেন। রাধাপুর গ্রামের কলেজ ছাত্র আলামীন জানান, চিতাবাঘটি বর্তমানে দবির মিয়ার বাড়িতেই রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com