বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন সেলিম ॥ পুলিশের ওয়াকিটকি ফেন্সিডিল ও জাল টাকাসহ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন সেলিমকে বি-বাড়িয়া জেলার বিজনগর থানা পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে ২ বোতল ফেন্সিডিল, পুলিশের একটি ওয়াকিটকি ও ৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গতকাল ১২টার দিকে গাড়ী যোগে যাওয়ার সময় বিজয়নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রকাশ, বিএনপির চলমান আন্দোলনে ৭২ ঘন্টা হরতাল চলাকালে ১ ফেব্র“য়ারী শহরতলীর ভাদৈ এলাকায় গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানের অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করে। ২টি মামলায়ই জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিমকে আসামীভূক্ত করা হয়েছে। ওই মামলায় জেলা বিএনপির অপর যুগ্ম সম্পাদক আমিনুর রশীদ এমরানকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে। চলমান আন্দোলনে আমিনুর রশীদ এমরান ও কামাল উদ্দিন আহমেদ সেলিম যৌথভাবে বিএনপি’র একাংশের নেতৃত্ব দিচ্ছিলেন।
অনেকের ধারণা পুলিশের দায়েকৃত মামলায় গ্রেফতার এড়াতে কামাল উদ্দিন আহমেদ সেলিম পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, কামাল উদ্দিন আহমেদ সেলিমকে গ্রেফতারের পর নাম পরিচয় যাছাই করার জন্য বিজয়নগর থানা থেকে তাকে ফোন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com