সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

কোনঠাশা হয়ে পড়েছে অবৈধ সরকার-এডঃ এনামুল হক সেলিম

  • আপডেট টাইম বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্তমান আন্দোলকে একটি অর্থবহ পরিণতি দেয়ার জন্য ২০ দলের পক্ষ থেকে সারাদেশে অবরোধের পাশপাশি আজ থেকে আরও ৩৬ ঘন্টার সর্বাত্মক হরতাল ডাকা হয়েছে। এ কর্মসূচি সফল করতে হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম সারাদেশে চলমান আন্দোলকে বেগবান করার জন্য হবিগঞ্জ জেলা বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আহবান জানান। পাশপাশি জেলার শান্তিকামী প্রতিটি নাগরিককে এই দালাল সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সর্বাত্মক আন্দোলনে শরীক হতে অনুরোধ করেন। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, অবৈধ আওয়ামীলীগ সৃষ্ট এই অত্যাচার নির্যাতন শুধু একক কোনো দলের সমস্যা নয়, প্রতিটি দেশপ্রেমিক জনগণের সমস্যা। সমস্ত জাতি, ধর্ম, দল নির্বিশেষে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। বিগত এক মাসে দেশ ব্যাপী তৃনমুল আন্দোলনে কোনঠাশা হয়ে পড়েছে অবৈধ সরকার। এবার আনতে হবে শেষ আঘাত। গোড় গোড় করে ফেলতে হবে বন্ধুহীন, অবৈধ, এই হিটলার ও নাকটীয় বাকশাল বাহিনীর সমস্ত বিষদাত এই বলে এনামুল হক সেলিম হবিগঞ্জের ২০ দল ও প্রতিটি নাগরিককে আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য সংগ্রামী আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com