মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শিক্ষানুরাগী শচীন্দ্র লাল সরকারের সাথে আওয়ামীলীগ নেতা ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সুনামধন্য শচীন্দ্র কলেজসহ বহু স্কুল কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী শচীন্দ্র লাল সরকারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ উপদেষ্ঠা কমিটির সম্মানিত সদস্য বানিয়াচঙ্গের কৃতি সন্তান ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। সাক্ষাতকালে ড. শাহ্ নেওয়াজ শচীন্দ্র লাল সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল রাত ৮টার দিকে শচীন্দ্র লাল সরকারের মধুমিতাস্থ কার্যালয়ে তিনি এ সাক্ষাতে মিলিত হন।
এ সময় ড. শাহ্ নেওয়াজ শচীন্দ্র লাল সরকারের শারীরিক ও শচীন্দ্র কলেজের কার্যক্রম সম্পর্কে খোজ খবর নেন এবং কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সাক্ষাতকালে শচীন্দ্র লাল সরকার বলেন, আমার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে আমি শচীন্দ্র কলেজ নির্মান করেছি। এ কলেজ ও কলেজের শিক্ষার্থীরা আমার সন্তানের মত। তিনি কলেজের সার্বিক উন্নয়নের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ৪নং দক্ষিন-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, শচীন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র এম কাউছার আহমেদ, রমজান আলী খান রনজু, মোঃ জুয়েল মিয়া, সুজন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com