শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে বউ-শ্বাশুরী আহত

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
  • ৪৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কাপড় শুকানোকে কেন্দ্র করে দু-পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষে ২ মহিলা গুরুতর আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের আসকর আলীর স্ত্রী খায়রুন্নেছা বেগম (৬০) বাড়ির পাশে গাছ বাগানে কাপড় শুকাতে দেয়। বিষয়টি পাশের বাড়ির ফজু রহমানের স্ত্রী খলেদা বেগমের (৪৫) নজরে আসলে উত্তেজিত হয়ে খায়রুন্নেছাকে মারতে আসে। খায়রুন্নেছা বাধাদিলে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের পিটুনিতে খায়রুন্নেছা আহত হয়। খায়রুনকে বাচাতে তার পুত্র বধু জুসনা বেগম (২৫) এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com