শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পাতারিয়ায় ইসলামী সম্মেলনে মাওঃ আনোয়ার ॥ আলেম উলামাদেরকে ইসলামী শাসন কায়েমের লক্ষে কাজ করতে হবে

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২৬ জানুয়ারী সোমবার বিকালে পুরান পাতারিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে এক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা জাফর আহমদ, মাওলানা আব্দুল করিম আজহার এবং মাওলানা কারী ফরিদ আহমদের সভাপতিত্বে এবং মাওলানা মোস্তফা কামাল এবং মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা নোমান আহমদ, মাওলানা আশিকুর রহমান, মোঃ সাঈদুর রহমান, মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত। বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তাফহিমুল হক, মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, মাওলানা নুরুল আমীন ফরিদি, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আশিকুর রহমান প্রমুখ।
মাওলানা আনোয়ার আলী তার বক্তৃতায় বলেন দেশে কুরআনের শাসন কায়েমের লক্ষে সকল আলেম সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। যালেমদের হাত থেকে এ দেশকে রক্ষা করে আলেমদের হাতে শাসনভার নিয়ে আসতে হবে। ধর্মপ্রাণ সকল মুসলমানকে আরো সচেতন হয়ে দ্বীনের কাজে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com