শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শিক্ষার আলোয় মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন- বর্তমান সরকার শিক্ষাকে ২০২১ সালে হাতিয়ার হিসাবে গ্রহন করেছেন। প্রতিটি ধর্মে যেমন শিক্ষা গ্রহনকে উৎসাহিত করেছে ঠিক একইভাবে রাষ্ট্রিয় নীতিতে শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। আসুন আমরা প্রকৃত শিক্ষায় আলোকিত হয়। তিনি বলেন, ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলার উন্নয়নে সরকার যুগান্তকারী পদক্ষেপ পালন করছে। এতে করে প্রতিটি ধর্মের প্রতিটি  উৎসব নির্বিঘেœ পালন করতে কোনো সমস্যা হচ্ছে না।
গতকাল রোববার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার নীজ আগনায় সরস্বতি পূজায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। এতে বক্তৃতা করেন-ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, ইউনিয়ন সেক্রেটারী মজিবুর রহমান, মোহাম্মদ মহিবুর রহমান, যুবলীগ সভাপতি জামাল মিয়া, ওয়াহিদ মিয়া, রাকিল হোসেন, আব্দুর রশীদ চৌধুরী, রতিন্দ্র সরকার, কৃষ্ণ সরকার, পূজা কমিটি সভাপতি ভৈরব সরকার প্রমুখ। আলোচনা শেষে অতিথিদের নিয়ে এমপি কেয়া চৌধুরী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় শত শত লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com