বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজিউড়ায় জাইকা প্রকল্পের খাল খননকে কেন্দ্র করে সংঘর্ষে ৫০ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলাধীন রাজিউড়ায় জাইকা প্রকল্পের খাল খননকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাইকা প্রকল্পের শ্রমিকরা গতকাল ড্রেজার মেশিন দিয়ে গুচ্ছ গ্রামের খাল খনন করতে চাইলে গ্রামবাসী বাধা দেয়। এ সময় জাইকা প্রকল্পের শ্রমিকদের সাথে গ্রামের লোকদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। এসময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করলে পুলিশ ১৬ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে সদর থানার ওসি (তদন্ত) সহ অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর, সেতু রঞ্জন দাস ও ডলিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার দেয়া হয়েছে। এছাড়া ঐ গ্রামের গুলিবিদ্ধ কামাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোহাগ মিয়া, আঃ হাই, জায়েরা বেগম, ও জাহানারাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা গ্রেফতারের ভয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com