সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

নবীগঞ্জ করগাঁও কোরআন শিক্ষা কল্যাণ ট্রাষ্টের ॥ বিনামূল্যে কোরআন শরীফ প্রদান বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও শাহজালাল (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে গত রবিবার বাদ জোহর মক্তবের বিদায়ী ছাত্র-ছাত্রী ও নতুন ছবক প্রদান উপলক্ষে মেধা তালিকায় উত্তীর্ণ ৪৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বিনামূল্যে কোরআন শরীফ, অজিফা, মকছুদুল মোমিন, জায়নামাজ, টুপি, গেঞ্জি ও উড়না ও  ট্রাষ্টের পক্ষ থেকে একটি করে সার্টিফিকেট প্রদান করা হয়। ট্রাষ্টের সভাপতি মোঃ আনছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা  সৈয়দ আমজদ আলীর পরিচালনায় ও হাফিজ মোঃ ফখরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাহের মিয়া, ট্রাষ্টের পরিদর্শক কমিটির সদস্য মোঃ নোমান চৌধুরী, বিশেষ অতিথি মোঃ জাকির হোসেন, বি-বাড়ীয়া, বিশেষ বক্তা মাওলানা মোঃ আব্দুল মমিন লতিফী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জে.কে.ওয়াই.আই পাঞ্জারাই দাখিল মাদ্রাসার বর্তমান সভাপতি আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন, ইউ.কে প্রবাসী। এতে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ এবং এলাকাবাসী, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত শেষে শিরনী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com