সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চুনারুঘাটের চা বাগানে ব্যাংকার পাওয়ার গুজব

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
  • ৪৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ব্যাংকার পাওয়ার গুজবে আতংক ছড়িয়ে পড়েছিল চুনারুঘাটের আমু চা বাগানে। এসময় উৎসুক মানুষের ভীড়ও লক্ষ্য করা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হবিগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে জানা গেল পুরাতন একটি বাংলোয় গর্ত করে চুরেরা পাইপ কেটে নিয়ে গেছে।
গতকাল শনিবার সকালে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন উপজেলার আমু চা বাগানের একটি পুরাতন (পরিত্যক্ত) বাংলোয় চা শ্রমিকরা একটি বড় আকারের গর্ত দেখতে পায়। মুহুর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে চা বাগানের শ্রমিকসহ সর্বমহলে। গর্তে ব্যাংকারের সন্ধান পাওয়া গেছে এমন খবরে ঘটনাস্থলে যান স্থানীয় চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী। বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশ গর্তে তল্লাশী করে কোন কিছু পায়নি। তবে ঐ গর্তের পাশ থেকে পরিত্যক্ত পাইপ চোরেরা কেটে নিয়ে গেছে বলে দেখতে পায়। এঘটনায় আতংকের পাশাপাশি উৎসুক মানুষের ভীড়ও জমে যায়। এ সময় উৎসুক জনতাকে জানিয়ে দেওয়া হয় গর্তে কোন কিছু নেই। সবই ছিল গুজব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com