বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত ৭ ॥ হাত-পা ভাঙ্গা অবস্থায় স্কুলছাত্রীকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় একটি অসহায় পরিবারের স্কুলছাত্রীসহ ৭জন আহত হয়েছে। হাত-পা ভাঙ্গা অবস্থায় স্কুলছাত্রী বিলকিছ আক্তারকে (১৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল দুপুরের দিকে মাধবপুর উপজেলার গ্যাসফিল্ড সংলগ্ন শিবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর গ্রামের ফিরোজ মিয়ার সাথে একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলেদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলে আসছে। সম্প্রতি ফিরোজ মিয়ার দায়ের করা মামলায় হাজতবাস করে জামিনে ছাড়া পেয়েছে মৃত আব্দুল হামিদের ছেলে জিতু মিয়াসহ অন্যান্যরা। এদিকে গতকাল শুক্রবার দুপুরে বিরোধীয় ভূমিতে ফিরোজ মিয়া ও তার পরিবারের লোকজন চারা রোপন করতে যায়। খবর পেয়ে জিতু মিয়াসহ ১০/১২জন মিলে তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় ফিরোজ মিয়ার পরিবারের অন্যান্যরা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়। হামলায় ফিরোজ মিয়ার কন্যা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী বিলকিছ আক্তারের বাম হাত ও বাম পা ভেঙ্গে যায়। অন্যান্য আহতরা হলো ফিরোজ মিয়া (৬৫), আঙ্গুরা খাতুন (৫৫), আবুল কালাম (৩৫), মাসকুরা (২০), আবু লেইছ (২৬) ও মিনারা খাতুন (২৭)।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com