বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শহরে এবি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এবি ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে সহস্রাধিক শীতার্তদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব্ এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী কুলদীব দাস রাজু। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবি ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক লিয়াকত আলী খান ও মাধবপুর শাখার ম্যানেজার সৈয়দ মাহমুদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com