বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ম্যাক্সি-সিএনজি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫
  • ১০২২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ম্যাক্সি-সিএনজি সংঘর্ষে ২জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে-মাধবপুরের শিমুলঘর গ্রামের মুক্ত হোসেনের ছেলে শফি মিয়া (৪০) ও তার ভাতিজা তালেব আলীর ছেলে মাসুক মিয়া (৪২)। তারা সিএনজি যাত্রী ছিল। গতকাল রোববার বিকেল ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর মা’র কোম্পানীর সন্নিকটে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে মাধবপুরগামী একটি ম্যাক্সি (হবিগঞ্জ-চ-১১-০০৪৩) ওই স্থানে দাড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। এ সময় একটি অটোরিক্সা সিএনজি (হবিগঞ্জ-থ-১১-৪৫১৯))পেছন দিকে ম্যাক্সিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুড়ছে যায়। এ সময় সিএনজি অটোরিক্সার যাত্রী শফি মিয়া ও মাসুক মিয়া ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় ১০জন। আহতরা হচ্ছে-একই গ্রামের মুক্ত হোসেনের ছেলে গাজী মিয়া (৫০), শহিদ মিয়ার ছেলে তগদির হোসেন (২৭), মোবারক মিয়ার ছেলে জিলানী মিয়া (২২), মুতি মোল্লার ছেলে মন্নান মিয়া (২২), ছূর রহমানের ছেলে তবারক হোসেন (৩২)সহ ১০ জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তকদির মিয়া ও তবারক হোসেনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com