বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দীঘলবাকে প্রতিপক্ষের হামলায় ১ ব্যক্তি আহত

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের তোতা মিয়া হত্যা মামলার আসামীরা বাদী পক্ষের চান মিয়া নামে এক ব্যক্তির উপর অতর্কিত হামলা চালিয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের নিহত তোতা মিয়া হত্যা মামলার আসামী মাসুক মিয়া, হিরা মিয়া ও জাকির সহ ১০/১২জন লোক হবিগঞ্জ শহরের ২নং পুল বাইপাস রোডে চান মিয়ার উপর এ হামলা চালায়। এ সময় হামলাকারীরা চান মিয়াকে বেধরক মারপিট করে। তার শোর-চিৎকার শোনে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। রাতেই আশংকাজনক অবস্থায় চান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com