মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র নাজিম উদ্দিনের শপথ গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র নাজিম উদ্দিন শামসু শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার সাজ্জাদুর রহমান তাঁকে শপথ বাক্য পাঠ করান। মেয়র নাজিম উদ্দিন শামসু ১৯৬৬ সালে চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান। নাজিম উদ্দিন শামসু চুনারুঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ১৯৮৩ সালে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, পরে মৌলভীবাজর সরকারী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বিএ পাশ করেন। তিনি দীর্ঘদিন আশা এনজিও’র ডিষ্ট্রিক্ট ম্যানেজার (ডিএম) পদে অত্যন্ত সুনামের সহিত কর্মরত ছিলেন। গত ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুর কারণে পৌর মেয়রের পদটি শুন্য হয়। গত ২৩ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। মেয়র নাজিম উদ্দিন শামসু ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সালেহ্ উদ্দিনের বড় ভাই। তিনি সকলের দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com