মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিভিন্ন উন্নয়ন কাজের জন্য কেয়া চৌধুরীর মাধ্যমে এক’শ টন চাল বরাদ্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৪-১৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিখা) কর্মসূচী’র আওতায় জননেত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক ১০০ টন চাল বরাদ্দ পেয়েছেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত আসনের এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি সরকার কর্তৃক (বরাদ্দকৃত কাবিখার চাল) শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার, প্রাইমারী স্কুলের মাঠ ভরাট ও সোলার স্থাপনসহ বিভিন্ন উন্নমূলক কাজে সুষ্ঠু বন্টন করে দিয়েছেন। ২০১৪-১৫ অর্থ বছরে কাবিখার বরাদ্দ মোট ১২টি প্রকল্পে বন্টন করা হয়েছে। বরাদ্দকৃত ১০০ টনের মধ্যে বাহুবল উপজেলায় ৪১ টন, নবীগঞ্জ উপজেলায় ৪২ টন, বানিয়াচং ৯ টন ও লাখাই উপজেলায় ৮ টন। মোট ১০০ টন বরাদ্দকৃত চালের মাধ্যমে ১২টি প্রকল্প সম্মানিত জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কেয়া চৌধুরী বলেন, সরকার জনগণের ক্ষমতায়নকে বিশ^াস করে। আওয়ামীলীগের সংসদ সদস্য হিসাবে সরকারের প্রতিটি বরাদ্দ জনগণের আমানত বলে আমি বিশ^াস করি। জনগণের আমানত জনগনের উন্নয়নে ব্যয় হবে। আর তা জনগণের জানা থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com