বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আরিফুল হক চৌধুরী অসুস্থ্য ॥ ঢাকা প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার ৪র্থ চার্জশীটভূক্ত আসামী সিলেটের সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ কারাগারে অসুস্থ্য হয়ে পড়েছেন। তাকে কারা কর্তৃপক্ষ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে  জেলা কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ দেবাষীশ দাস জানান- মেয়র আরিফুল হক চৌধুরীর বুকে ব্যাথা হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়াও তার অতিরিক্ত ব্লাড পেসার হচ্ছে। তাই তাকে ঢাকা স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে জেল সুপার নরশেদ আলম ভুইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরে অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ্য হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com