বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি বাবুল ও ছাত্রদল নেতা শাহীনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথ সভা

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ৭৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন মিয়াকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে পুটিজুরী ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রদল সদস্য খন্দকার খুর্শেদ আলম সুজনের নেতৃত্বে মিছিল  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়। ডাঃ শাহ ফুল মিয়ার সভাপতিত্বে ও মিরপুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার  হোসেনর পরিচালানায় অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন-জেলা ছাত্রদল সদস্য খন্দকার খুর্শেদ আলম সুজন, মশ্বব আলী প্রমূখ। উপস্থিত ছিলেন-শাহজাহান মিয়া, শামীম আহমেদ, মহসিন আহমেদ, তুহিন, রনি, মাসুম প্রমূখ। সভায় বক্তারা আকাদ্দছ বাবুল ও শাহীনকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। অন্যথায় জনসাধারণকে সাথে দুর্বার আন্দোল গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন।
উল্লেখ্য গত সোমবার বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল চলাকালে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মিয়াকে আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com