সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রিচি গ্রামে এতিম পূনর্বাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের পূর্ব দিকে জাঙ্গাল রোডে একটি এতিম পূনর্বাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ওই এতিম পূনর্বাসন কেন্দ্রের নামকরণ করা হয় ইসলামের ৪ খলিফার অন্যতম খলিফা হযরত আলী (রাঃ) নামে। গতকাল বিকেলে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে এতিম পূণর্বাসন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় রিচি ঈশানকোনা পঞ্চায়েত কমিটি ও জেলা শ্রমিকলীগের সভাপতি আলাহাজ্ব মোঃ আরব আলী, এডভোকেট মোঃ নুরুজ্জামান, ইশানকোনা পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জিতু মিয়া, রিচি গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ সারাজ মিয়া, রিচি যুবসংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, গোলাম রাব্বানী, নূর মিয়া, জাফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এতিম পূনর্বাসন কেন্দ্রের জন্য ৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com