শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অলিউর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও সমাজ সেবা কর্মকর্তা আব্দুন নুর প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, কমিটির নিকট অভিযোগের সংখ্যা কম হলেও পত্র-পত্রিকায় দেখা যায় প্রায়ই বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের খবর প্রকাশ হচ্ছে। সংবাদ পত্রের তথ্যেও ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সদস্য সচিবকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com