সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রায়ধর গ্রামের ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের চোখ নষ্ট

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়ধর গ্রামে ছোট ভাইয়ের হামলায় ভাইয়ের চোখ নষ্ট হয়ে গেছে। এ সময়ে ভাবীও আহত হয়েছে। হামলাকারী ছোট ভাই হচ্ছে আব্দুল কাদির। হামলার শিকার বড় ভাই হচ্ছে আব্দুল আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-জমিজমা নিয়ে দুই ভাই আব্দুল কাদির ও আব্দুল আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে আব্দুল ও তার আরো কয়েক সহযোগী মিলে আব্দুল আলী ও আব্দুল আলীর স্ত্রী জরিনার উপর ধারালো অস্ত্রসহকারে হামলা চালায়। এতে আব্দুল আলীর চোখে আঘাত লেগে নষ্ট হয়ে যায় এবং জরিনা আহত হয়। পরে তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com