সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চুনারুঘাটে কিন্ডার গার্টেন এর বৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত ও লন্ডন প্রবাসী গাজিউর রহমানের পৃষ্টপোষকতায় বৃত্তি পরীক্ষা ২০১৪ ৭ম বারের মত সম্পন্ন হয়েছে। গত ১৭ ডিসেম্বর এ বৃত্তি পরীক্ষা পৌর শহরের চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়। পরীক্ষায় উপজেলা ২৬টি প্রতিষ্টানের কেজি ১ম শ্রেণী থেকে কেজি ৪র্থ শ্রেণীর ৬৭৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আলহাজ্ব আব্দুছ ছামাদ মাষ্টার। হল সুপারের দায়িত্বে ছিলেন সৈয়দা তৌহিদা বেগম পিনু, সহকারী হল সুপার ছিলেন ফজলুর রহমান কাইয়ুম ও আসাদুজ্জামান খাঁন। সম্বনয়কারী ছিলেন আলহাজ্ব শাহ্ আহমদ আলী। পরীক্ষার দ্বিতীয় দিনে কেন্দ্র পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার ও সেক্রেটারী মুন্সি শফিকুর রহমান জামাল পরীক্ষা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকল অভিভাবক, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com