মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মেয়র গউছ ও মেয়র আরিফ চৌধুরী নাম প্রত্যাহারের দাবীতে সিঙ্গাপুরে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারের দাবীতে সিঙ্গাপুরে সিলেট প্রবাসীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাাদক এস এম রুবেলের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফিলিপ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল, শ্রমিদলের সভাপতি মোঃ হোসাইন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম কে আজাদ, যুবদলের সভাপতি আশরাফু রহমান খান রবিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম। সভায় অন্যান্য সংগঠনের নেতাকর্মী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এই মিথ্যা মামলা থেকে মেয়র আরিফুল হক চৌধুরী ও মেয়র জি কে গউছের নাম প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com