শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জিকে গউছের নাম প্রত্যাহারের দাবীতে জেলা মৎস্যজীবি দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জ জেলা মৎস্যজীবি দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল শেষে চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবি দলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা জাসাদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন-জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ছাদির মিয়া, তাজুল ইসলাম, রিংকু চৌধুরী, নিরাপদ সরকার, জামাল মিয়া, প্রবাল বণিক, আব্দুল হান্নান, রজত সরকার, রাখাল সরকার, হোসেন আহামেদ রানা, শারফিন চৌধুরী রিয়াজ, নাসির উদ্দিন বাবু, তারেক আহেমদ, জয়নাল আবেদীন, হাফিজ এমরান, সায়েব আলী, সিরাজুল ইসলাম, আলী হোসেন, রতন আনসারী, সুকুর আলী, কবির মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা এই মিথ্যা মামলা থেকে মেয়র জি কে গউছকে অব্যাহতি দেয়ার দাবী জানান। অন্যথায় মৎস্যজীবি দলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। রাজপথে থেকে দাবী আদায় করেই মৎস্যজীবি দল ঘরে ফিরবে। বক্তারা আগামী ২০ তারিখের সমাবেশ সফল করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com