মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে ইউপি সদস্যের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ॥ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার ভোর রাতে লাখাই উপজেলার করাব গ্রামের সাবেক ইউপি মেম্বারের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
পুলিশ সুত্র জানায়, রাত পৌনে ৩ টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারি অস্ত্রধারী ডাকাতরা সাবেক মেম্বার মহিবুর মিয়ার বাড়ীর বারান্দার গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় মহিবুরের ১০ম শ্রেনীতে পড়–য়া কন্যাকে নানা ভয়ভীতি প্রদর্শন এবং এক শিশুকে তুলে নেয়ার হুমকী প্রদানসহ মেম্বার মহিবুর ও তার ভাই সোহাগকে মুখ বেঁধে ৬ভরি স্বর্ণালংকার, নগদ ৭৫হাজার টাকা ও কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। খবর পেয়ে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ডাকাত দল লুটে নেয়া একটি গলার চেইন তাদের দলের কে নিয়েছে তা নিয়ে তর্ক-বিতর্কের মাঝে এক ডাকাতের মুখ ফসকে বিরিয়ে যায় নিজ দলের একাধিক সদস্যের নাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে তুমুল অসন্তোষ। খবর পেয়ে সন্ধ্যায় করাব গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন গ্রামবাসীদের নিয়ে ডাকাতি হওয়া ওই বাড়ী পরিদর্শন করেন ও পরিবারের সদস্যদের সান্তনা দেন। এ সময় পরিবারের সদস্যরা কোন ডাকাত আটক বা খোয়া যাওয়া মালামাল উদ্ধার না হওয়ায় হতাশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com