বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে জীবন সংগ্রামে সফল ৫ নারী সংবর্ধিত

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জীবন সংগ্রামে সফলতা অর্জনকারী ৫ নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আব্দুল্লাহপুর গ্রামের সারবানু, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল স্বর্ণরেখ গ্রামের শিক্ষিকা জেসমিন আক্তার, সফল জননী লামাতাসী গ্রামের কলি রাণী দত্ত, নির্যাতিনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন যে নারী চকমন্ডল কাপন গ্রামের জয়ুন্নেছা বেগম ও মন্ডলকাপন গ্রামের সমাজকর্মী শেফালী রানী দাশ। মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্যক কার্যক্রমের আওতায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বাধিন কমিটি উল্লেখিত নারীদের বাছাই করে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উল্লেখিত নারীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বেলা দেড়টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, আওয়ামীলীগ নেতা ইলিয়াছ আখঞ্জী, উপজেলা তরুণলীগের আহ্বায়ক এমএ মজিদ তালুকদার ও সাংবাদিক সাজিদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com