মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নবীগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ৬৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সরাদেশে হরতালের নামে বিএনপি-জামাত এর সন্ত্রাস নৈরাজ্য, খুন, লুটপাট, বোমাবাজি এর বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি- ইমদাদুর রহমান মুকুল। সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলুুর উপস্থাপনায়, এতে বক্তব্য রাখেন- মরহুম এমপি দেওয়ার ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ। জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, সাবেক সাংগঠনিক সম্পাদক- আলমগীর চৌধুরী, উপজেলা- সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক- এডভোকেট গতি গবিন্দ দাস, এডঃ মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়াদুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, রবিন্দ্র কুমার পাল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু, শ্রমীকলীগের আহবায়ক রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, স্বেচ্ছা সেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম মুজিবুর রহমান, হেলাল আহমদ চৌধুরী, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক- উজ্জল সরদার ও দেবুল ভট্টাচার্য্য। ছাত্রলীগ নেতা ওহি চৌধুরী, যুবলীগ নেতা আবু বকর প্রমূখ। বিক্ষোভ সমাবেশে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশ নেয়।
সভায় শাহ নেওয়াজ গাজী মিলাদ বলেন, আওয়ামীলীগ ক্যান্টনমেন্ট থেকে আসেনি যে, খালেদা জিয়ার হুমকি ধামকিতে ভয় পাবে। তিনি বলেন, আর সময় নেই ঘরে বসে থাকার। যেভাবে ১৯৭১ সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক হানাদার বাহিনীকে পরাস্থ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বাঙ্গালী জাতি, টিক তেমনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাছিনার নেতৃত্বে বর্তমান সময়ে একটি রক্তপাত হীন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার যুদ্ধের মাধ্যমে নৌকার পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি করে রাজাকার বেষ্টিত ১৮ দলকে পরাস্থ করার জন্য মুজিব আদর্শের সকল সৈনিককে ঐক্য বদ্ধ হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com