মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে একটি চোরাই ষাঁড়সহ ২ চোর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে একটি চোরাই ষাঁড়সহ দুই চোরকে আটক করেছে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ। আটক চোরেরা হচ্ছে-শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ নুর আহম্মদের ছেলে মোঃ সোহেল মিয়া (৩৮) ও একই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে লতিফ মিয়া (৩৪)। আটককৃতরা একটি ষাড় নিয়ে গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামপুর-বেলঘর বাস ষ্ট্যান্ডের মধ্যবর্তী আরএকে কয়েল ফ্যাক্টরীর সংলগ্ন স্থানে পৌছুলে এএসআই শাহেদুল ইসলাম গরুর কাগজপত্র দেখতে চান। এ সময় তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদেরকে ওই ষাঁড় সহ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। খবর পেয়ে গরুর মালিক বৈকুণ্ঠপুর চা বাগানের মৃত মোহন লাল কিউট এর ছেলে কানাই লাল কিউট পুলিশ ফাঁড়িতে এসে তার চুরি হওয়া ষাঁড়টিকে সনাক্ত করেন। সোমবার দুপুরে মোঃ সোহেল মিয়া ও লতিফ মিয়াকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com