মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির র‌্যালী ও সভা

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শায়েস্তাগঞ্জ সদর দপ্তরে “জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪” আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তর থেকে “জ¦লছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এ বর্ণাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সমিতির সভাকক্ষে বোর্ডের সভাপতি এডঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার আলহাজ¦ মোঃ রেজাউল হক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, হপবিস ৩নং এলাকা পরিচালক ও সমিতি বোর্ডের সাবেক সচিব নওরোজুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসকের পেশকার মোঃ আবদাল হোসেন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ সরদার, মোঃ আঃ মুকিত, ফজল উদ্দিন তালুকদার, কামরুজ্জামান আল রিয়াদ, উসমান আলী মিনু, গাজীউর রহমান ইমরান, জনি তালুকদার, মোঃ মাসুক আহমেদ, মোঃ মামুন চৌধুরী, মোঃ জমির আলী, মোঃ জামাল আহমেদ, সিলেটের সিষ্টেম অপারেশন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, হপবিস ডেপুটি জেনারেল ম্যানেজার কারিগর গণেশ দাস, সহকারী জেনারেল ম্যানেজার আঃ হক (প্রশোসন), মুক্তার হাসেন (সদস্য সেবা), আক্তারোজ্জামান (ইএনসি), পারভেজ ভুইয়া (ওয়েন ডেম), এন ফোর্সমেন্ট কোঅর্ডিনেটর মোঃ হানিফ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com