বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিজনা নদীতে মাছ ধরা নিয়ে বিরোধের জের ॥ নবীগঞ্জে কৃষক খুন ॥ ভাই মৃত্যু শয্যায় ॥ পিতা-মাতাসহ ঘাতক আহাদ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী/মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিজনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফিকলের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের ভাই। জনতা ঘাতকসহ তার পিতা-মাতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
Untitled-1 copyপ্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার উত্তর গজনাইপুর (বিজনা নদীর পাড়) এর বাসিন্দা আব্দুর রহমানের পুত্র কৃষক  ছানু মিয়া (৩৫) এর সাথে বিজনা নদীর একটি জলাশয় নিয়ে পার্শ্ববর্তী বাড়ির আব্দুর রশিকের পুত্র আব্দুল আহাদ (১৮) এর বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর ১ টার দিকে আব্দুল আহাদ বিরোধপূর্ণ জলাশয়ে মাছ ধরতে যায়। খবর পেয়ে ছানু মিয়া ঘটনাস্থলে গিয়ে আহাদকে মাছ ধরতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে আহাদ তার হাতে থাকা ফিকল দিয়ে ছানু মিয়ার বুকে আঘাত করে। এতে ছানু মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এদিকে ভাই ছানু মিয়াকে বাছাতে এগিয়ে গেলে চুনু মিয়া (৩০) নামক অপর ভাইও গুরুতর Untitled-1 copy.jpg1আহত হয়। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় চুনুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। বৃদ্ধা বাবা ও অবুঝ ৩ সন্তান, স্ত্রী এবং স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে আসছে। ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে ভীর জমায়।
এদিকে হত্যাকান্ডের ঘটনার পর পরই ঘাতক আব্দুল আহাদ (১৮), তার পিতা আব্দুর রশিক (৬০) ও মাতা মল্লিক চান বিবি (৫০) পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন হত্যাকান্ডে ব্যবহৃত ফিকলসহ তাদের আটক করে। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেফতার করে।
হত্যাকান্ডের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, নিহত ছানু মিয়ার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বড় মেয়ে মেঘনা বেগম তৃতীয় শ্রেনীর ছাত্রী, ছেলে নয়ন প্রথম শ্রেনীতে পড়ে এবং ২ বছরের শিশু আয়া বেগম কিছুই বুঝে না। নিহতের স্ত্রী আবিদা খাতুন ও বৃদ্ধ বাবা আব্দুর রহমানসহ গ্রামবাসী খুনিদের ফাঁসি দাবি জানিয়েছেন।
গ্রামবাসী জানান, হত্যাকারীদের আদি নিবাস নবীগঞ্জের সদর ইউনিয়নের তিমিরপুর গ্রামে। পুর্বেও তাদের বিরুদ্ধে খুন-খারাবির অভিযোগ রয়েছে। এক প্রভাবশালী জনৈক মামার আশ্রয়ে উত্তর গজনাইপুরের বীজনা নদীর পাড়ে নিহতের বাড়ির পার্শ্ববর্তী জায়গায় বাড়ি তৈরী করে বসবাস করে আসছে। এবং প্রায়ই আশপাশ মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে। কেউ তাদের ভয়ে প্রতিবাদ করতো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com