মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
  • ৪৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শ্বাশুরী ও পুত্রবধূর ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। গত রবিবার রাতে বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে ওই গ্রামের আলিফ উল্লাহর স্ত্রী চমকচাঁন বিবির সাথে পুত্র বধূর ঝগড়া হয়। এ খবর পুত্রবধূর বাপের বাড়ীর লোকজন জানতে পারলে ওই দিন রাতে পুত্রবধূর ভাই লিটন মিয়া সহ ৮/১০ জন লোক আলিফ উল্লাহর বাড়ীতে যায়। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে রেজিয়া বিবি (৫০)কে আশংকাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতদের মধ্যে আলিফ উল্লাহ (৭৫), চমক চান বিবি (৬০), রুপাই উল্লাহ (১৫), সোনাই উল্লাহ (১৭) ও লিটন মিয়া (৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com