সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ ॥ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে হবিগঞ্জ জেলা পরিষদ হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ হবিগঞ্জ বিজিবি’র পৃথক অভিযান ১০ লক্ষাধিক টাকা মূল্যের বিস্কুট কম্বলসহ ভারতীয় পন্য উদ্ধার শহরের অনন্তপুর যুব কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার জাতীয় সমবায় দিবস উপলক্ষে মাধবপুরে র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পুলিশের অভিযান জুয়া খেলার অভিযোগে আটক ৩ চুনারুঘাটে র‌্যালি ও আলোচনা মাধ্যমে জাতীয় সমবায় দিবস উদযাপন লাখাই ইউএনওর বদলি স্থগিত

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে হবিগঞ্জ জেলা পরিষদ

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২৫৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আব্দাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকল শিক্ষার্থীদেরকে বিদেশে গিয়ে দক্ষতা অর্জনের জন্য ৩য় ভাষা চালু করেছেন। শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল হওয়ার জন্য যাতে কারো কাছে হাত পাততে না হয় সে জন্য শিক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রকল্প সরকার হাতে নিয়েছে। তিনি বলেন, সকল অরাজকতা প্রধানমন্ত্রী শক্ত হাতে প্রতিহত করছেন। দলীয় নেতাকর্মীরাও দুর্নীতিতে ছাড়া পাবেনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।
পরে হুইপ জি কে গউছ সহ অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ২৫৬ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com