বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের বলাকীপুর গ্রামে বড় ভাই পালিয়ে বিয়ে করায় ছোট ভাইকে কুপিয়ে খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আশা ছিল স্বপ্নের ইউরোপে পাড়ি জমানো। কয়দিনের মধ্যেই সাদেকের কাগজপত্র জমা দেওয়ার কথা। কিন্তু সবই এখন দুঃস্বপ্ন। আপন বড় ভাই পুলিশ কনস্টেবল পালিয়ে বিয়ে করলে মেয়ে পক্ষের লোকজনের আঘাতে প্রাণ যায় ছোট ভাই সাদেকুজ্জামান সাদেক (১৮) এর। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামে।
জানা যায়, ওই গ্রামের পুলিশ কনস্টেবল পদে চাকরিরত এনায়েত আহমেদ এর সাথে একই গ্রামের শাহরাজ মিয়ার কলেজ পড়ুয়া কন্যা মোছাঃ তাছনিয়া সাথে প্রেম চলছিল। প্রায় দু-মাস পর ছুটি কাটিয়ে যাওয়ার সময় তার সাথে তাছনিয়াও পালিয়ে যায়। তাদের পালিয়ে বিয়ে করার কারনে এনায়েত ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে উঠে তাছনিয়ার পরিবার। বুধবার সন্ধ্যায় এনায়েতের ছোট ভাই কলেজ পড়ুয়া সাদেকুজ্জামান সাদেককে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তাছনিয়ার পরিবারের লোকজন। বানিয়াচং থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি ঘটনাস্থলেই আছেন। দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠা এনায়েত আহমেদ ও সাদেকুজ্জামান সাদেক। বড় ভাই এনায়েত আহমেদ পুলিশের চাকুরি নেয় ২ বছর আগে। সংসারের টানাপোড়েন দূর হলে সদ্য এসএসসি পাস ছোট ভাই সাদেক স্বপ্ন দেখে ইউরোপ যাওয়ার। ইউরোপের নর্থ মেসোডেনিয়া যাওয়ার কথাবার্তা ও কাগজপত্র জমা দেওয়ার সময় ঘনিয়ে আসে। এরই মধ্যে বড় ভাই পালিয়ে বিয়ে করলে ঘাতকদের শ্যোন দৃষ্টি পরে ছোট ভাই সাদেকের উপর। শেষ পর্যন্ত ঘাতকরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শেষ করে দেয় সাদেকুজ্জামান সাদেক এর স্বপ্ন। গ্রামের বিশিষ্ট মুরুব্বি ডা: আদম আলী চৌধুরী জানান, ঘটনার পর ঘাতকরা পালিয়ে গেছে। গ্রামের পরিবেশ শান্ত আছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, নিহতের সাদেক মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই আমরা অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com