সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে সাদেক হত্যাকাণ্ড নারীসহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের বলাকীপুর গ্রামের বর্বোরিচিত সাদেকুজ্জামান সাদেক হত্যার ঘটনায় বানিয়াচং থানা পুলিশ ২জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রভাষ কুমার সিংহ, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলামসহ পুলিশের একটি টীম বিশেষ অভিযান চালিয়ে বলাকীপুর গ্রাম থেকে পালিয়ে যাবার পথে আলালীপুর সুনামপুর কালভার্টের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-বলাকীপুর গ্রামের সারাজ মিয়ার স্ত্রী নাঈমা আক্তার এবং মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে থানা পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় প্রকাশ্য জনসম্মুখে বৃন্দাবন সরকারী কলেজের ছাত্র সাদেকুজ্জামান সাদেককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
হত্যার কারণ ঃ সাদেকুজ্জামান সাদেকের আপন বড় ভাই এনায়েত আহমেদ পুলিশ কনস্টেবল পদে চাকুরী করেন। একই গ্রামের শারাজ মিয়ার কলেজ পড়ুয়া কন্যা মোছাঃ তাছনিয়া সাথে এনায়েত আহমেদের প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রায় দু-মাস আগে এনায়েত ছুটিতে বাড়ি আসেন। ছুটি কাটিয়ে যাওয়ার সময় তার সাথে তাছনিয়াও পালিয়ে যায় এবং উভয়ের মধ্যে বিয়ে হয়। এ বিষয়টি মেনে নিতে পারেননি তাছনিয়ার পরিবার। এনায়েতের পরিবারের উপর তাছনিয়ার পরিবারের লোকজন চরম ক্ষিপ্ত হয়ে উঠে। বুধবার সন্ধ্যায় এনায়েতের ছোট ভাই কলেজ পড়ুয়া সাদেকুজ্জামান সাদেক স্থানীয় রত্না বাজার থেকে বাড়ি ফিরছিল। পূর্ব পরিকল্পিতভাবে তাকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠা এনায়েত আহমেদ ও সাদেকুজ্জামান সাদেক। বড় ভাই এনায়েত আহমেদ পুলিশের চাকুরি নেয় ২ বছর আগে। সংসারের টানাপোড়েন দূর হলে সদ্য এসএসসি পাস ছোট ভাই সাদেক স্বপ্ন দেখে ইউরোপ যাওয়ার। ইউরোপের নর্থ মেসোডেনিয়া যাওয়ার কথাবার্তা ও কাগজপত্র জমা দেওয়ার সময় ঘনিয়ে আসে। এরই মধ্যে বড় ভাই পালিয়ে বিয়ে করলে ঘাতকদের শ্যোন দৃষ্টি পরে ছোট ভাই সাদেকের উপর। শেষ পর্যন্ত ঘাতকরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শেষ করে দেয় সাদেকুজ্জামান সাদেক এর স্বপ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাছনিয়ার পরিবার খুবই প্রভাবশালী। পক্ষান্তরে সাদেকের পরিবার নিরীহ। কোন ধরণের প্রতিবাদ করার সাহস তাদের নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com