বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে যৌথবাহিনীর অভিযান ৭ বালু লুটেরাকে জেল-জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার যৌথবাহিনী অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে তাদের আটক করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেউন্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে জসিম উদ্দিন (৪০), কাঠালবাড়ির সিরাজ মিয়ার ছেলে খয়ের মিয়া (৩১), আব্দুল গনির ছেলে আবু সায়েম (৪৭) ও হলদিউড়া গ্রামের ডেঙ্গু খানের ছেলে রউফ খানকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। এছাড়া হলহলিয়া গ্রামের ইন্তাজ উল্যার ছেলে ফারুক মিয়া (৫৫), কাঁঠালবাড়ী গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়া (৪১) এবং দেউন্দির আইয়ুব আলীর ছেলে আলী হায়দরকে (৫৮) ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী ও হলহলিয়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৭জনকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত স্থাপন করে ৪জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং ৩জনকে শুধুমাত্র অর্থদণ্ডের আদেশ দেন।
স্থানীয় ষূত্রে জানা গেছে, বদরগাজী এলাকায় পাহাড়ি ছড়া থেকে একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু তোলায় আশপাশের পরিবেশ ও জনবসতি হুমকির মুখে পড়েছে। নিয়মিত বালু তোলার কারণে ছড়ার দুই তীর ভেঙে পড়ছে, ঘরবাড়ি ধসের ঝুঁকি তৈরি হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার কোনো পাহাড়ি ছড়ায় সিলিকা বালুর মহাল ইজারা দেওয়া হয়নি। তবুও এসব এলাকায় চলছে অবাধ বালু উত্তোলন।
ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার ভোর থেকে অভিযান শুরু হয়। দীর্ঘ অভিযানে আটক সাতজনের মধ্যে চারজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং তিনজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের বিকেলে কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com