বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য নিউ ফিল্ডের জনসভায় যোগ দিন-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য নিউ ফিল্ডের জনসভায় যোগ দিন। ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি এডঃ আব্দুল মজিদ খান উপরোক্ত কথা বলেন।
গতকাল বিকালে ইকরাম বাজারে ১২নং সুজাতপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সন্ধ্যায় উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩নং মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সামছুল হক। আরও বক্তব্য রাখেন তজম্মুল হক চৌধুরী, হরবল্লভ চৌধুরী, ইদ্রিস মিয়া, শামীম চৌধুরী, জাহির মিয়া, কায়েস চৌধুরী, সামছুল হক তালুকদার, মহিবুর রহমান মাহি, ইকবাল মিয়া, তোফাজ্জল মিয়া, বাছির মিয়া, সুহৃদ আহমদ খোকন, আফজাল আনসারী, নূর উদ্দিন, সাদিকুর রহমান প্রমূখ। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে জনসভাকে সর্বাত্মক সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com