বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরের কৃষক জজ মিয়ার স্বপ্ন আগুনে ঝলসে গেছে !

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ৬২০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার খড়কী গ্রামের কৃষক জজ মিয়ার স্বপ্ন আগুনে ঝলসে গেছে। শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে তার সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। জানা যায়, উপজেলার খড়কী গ্রামের কৃষক জজ মিয়া প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ১ টার দিকে তার বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। তাদের সুর-চিৎকারে গ্রামবাসী আগুন নিভাতে এগিয়ে আসে। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় নগদ ১ লাখ টাকা, ২ভরি স্বর্নাংকার, প্রায় দেড় শ’মন পাট, ১শ মন ধান এবং আগুনে ঝলসে যায় ২টি গরু। খবর পেয়ে গতকাল রোববার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি ঘটনাস্থল পরিদর্শন করেন। কৃষক জজ মিয়া জানান-পাট এবং ধান গুলো বিক্রি করে একটি সুন্দর ঘর নির্মাণ করার কথা ছিল। আমার সে স্বপ্ন আগুনে ধুুলিসাৎ করে দিল। আমি শেষ হয়ে গেলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com