শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গ্রাম পুলিশ নেতৃবৃন্দের সভা

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমন উপলক্ষে হবিগঞ্জ জেলা গ্রাম পুলিশ নেতৃবৃন্দের জরুরী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ২নং রিচি ইউনিয়ন কার্যালয়ে জেলা সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা প্রতিনিধি শেখ মোঃ ইউনুছ মিয়া। এতে বক্তব্য রাখেন ললিত মোহন, আব্দুল হক, আক্তার মিয়া, মোঃ রহিছ আলী, জিয়া উদ্দিন, নিখিল দাশ, ছুরত আলী, আঃ খালেক, মনিন্দ সরকার, নিরঞ্জন দাশ, নিকেশ দাশ, মোছাঃ রাহেলা খাতুন, মোঃ জলিল উদ্দিন, সোনাফর আলী, পরিমল দাশ, কৃষ্ণু দাশ, মোঃ সুরুজ আলী প্রমুখ। সভায় নেতৃবৃন্দরা বলেন-আমরা দিন রাত্র ২৪ ঘন্টা ডিউটি করি। অথচ বেতন ভাতা মাত্র ১৯০০শত টাকা। তারা বলেন-বর্তমান বাজারের দ্রব্য মুল্য হিসেবে এই বেতনে পরিবার পরিজনকে নিয়ে চলারমত নয়। সভায় আগামী ২৯ তারিখ প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভায় সকল গ্রাম পুলিশগনকে পোশাক পরে উপস্থিত থাকার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com