বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কৃষকলীগের বর্ধিত সভায় সংসদ সদস্য আবু জাহির ॥ প্রধানমন্ত্রীর জনসভা সফল করে হবিগঞ্জের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ২২ নভেম্বর, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য এডঃ মো. আবু জাহির বলেছেন, হবিগঞ্জে স্মরণ কালের গণজমায়েত করে প্রমাণ করতে হবে এই জেলায় রয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশাল জন সমর্থন। হবিগঞ্জবাসীর শতস্ফুর্ত অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কর্মসূচি ও জনসভা সফল করে আগামী দিনে হবিগঞ্জের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি কৃষকলীগ নেতাকর্মীদের গ্রামে গ্রামে গিয়ে সংগঠিত করতে হবে।
তিনি গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা কৃষকলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ মো. আবুল ফজল, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুতফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বেনুর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন জাকির হোসেন সেলিম, এডঃ প্রসেনজিত দে, নুরুল আমিন ওসমান, এম এ মুমিন, আব্দুল হাকিম ফুল মিয়া, প্রিয়তোষ রঞ্জন দেব, জামাল সর্দার, শাহ রেজাউদ্দিন দুলদুল, আব্দুল হক, বিকাশ দাশ, সুমন আহমেদ, আসাদুজ্জামান গেন্দু, আব্দুল হাই, আবুল কাশেম, মনিরুল ইসলাম বাছিত, আমিন আহমেদ ও সাদিকুর রহমান প্রমুখ।
সভায় আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক প্রচার এবং বিপুল সংখ্যক লোক জমায়েত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com