শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলীর রাবে, খামিছ ২০১৪ সনের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ২২ নভেম্বর, ২০১৪
  • ৭৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের ২০১৪ সালের জামাতে রাবে, খামিছ সেন্টার পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে প্রধান কেন্দ্র ফুলতলী ছাহেব বাড়িতে গত ১৯ নভেম্বর এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। সভায় উপজেলা সোসাইটি সমুহের নেতৃবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় মহাসচিব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী রাবে- খামিছ’র ফলাফল প্রকাশ করে উপজেলা নেতৃবৃন্দের হাতে তুলে দেন। নবীগঞ্জ উপজেলার ২০টি খামিছ কেন্দ্র, ৫৫টি রাবে কেন্দ্রের ফলাফল গ্রহন করেন নবীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা কাজী হাসান আলী। উল্লেখ্য, উপজেলা থেকে খামিছ পরীক্ষায় ৭শ’ ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে ৩০৪ জন উত্তীর্ণ হয়। এরমধ্যে প্রথম বিভাগ লাভ করে ৪১ জন। রাবে পরীক্ষায় অংশ গ্রহন করে ৮০৬ জন। উত্তীর্ণ হয়েছে ৫৩৩ জন। প্রথম বিভাগ পেয়েছে ১৬৩ জন। রাবে পরীক্ষায় শত ভাগ উত্তীর্ণ কেন্দ্রগুলো হলো দিনারপুর উত্তর রামলোহ মাদ্রাসা ১২ জনের ১২ জন, ১ম বিভাগ ৩ জন, পাঞ্জারাই জি কে দাখিল মাদ্রাসা ১১ জনের মধ্যে ১১ জন, ১ম বিভাগ ৫ জন, নবীগঞ্জ নোয়াপাড়া জামে মসজিদ শাখা ৯ জনের মাঝে ৯ জন, ১ম বিভাগ ৭ জন, বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসা ৫ জনের জন, ১ম বিভাগ ৪ জন, দত্তগ্রাম জামে মসজিদ’র ৪ জনের ৪ জন, ১ম বিভাগ ২ জন। উল্লেখিত উত্তীর্ণ কেন্দ্রের নাজিম সাহেবগণকে সোসাইটির অডিট সম্পন্ন করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফলাফল গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com